• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রিপোর্টার: / ১৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৌতলা-জাহাজঘাটা এলাকার ঐতিহাসিক শাহী জামে মসজিদ ও মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন মুসল্লি, মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মসজিদ কমিটি ও এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় মসজিদ সংলগ্ন সড়কে মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা রমজান আলী, মৌতলা বাসস্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারি ও শ্যামনগর উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ এবং শেখ নুর আলী।

বক্তারা অভিযোগ করেন, শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের ছেলে আমির আলি গাইন জোরপূর্বক ঐতিহাসিক শাহী জামে মসজিদ ও মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মাদ্রাসার পাকা প্রাচীর ভেঙে ইট নিয়ে যাওয়া, ফলজ ও বনজ গাছ কেটে ফেলা এবং বিভিন্ন ফল আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন তারা।

তাদের ভাষ্য, এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসীর বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করা হয়েছে।

বক্তারা আরও জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্রের মাধ্যমে হস্তান্তর করেছিলেন। বর্তমানে জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত এবং তাদের দখলে থাকলেও অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে তা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, উত্থাপিত অভিযোগের বিষয়ে আমির আলি গাইনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ