• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা

রিপোর্টার: / ৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক দৈনিকে ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উপজেলা বিএনপির সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর ও বাস্তবতাবিবর্জিত তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হাজী হুমায়ুন সিকদার পারিবারিকভাবে বিপুল সম্পদ ও জমিজমার মালিক। সংশ্লিষ্ট জমি নিয়ে জনৈক খোকন মন্ডলের সঙ্গে তাদের সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া, উক্ত জমি বর্তমানে প্রতিপক্ষের দখলে রয়েছে বলেও দাবি করা হয়। উপজেলা বিএনপির ভাষ্য অনুযায়ী, খোকন মন্ডল নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “আমার বাবা একজন বারবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা শিগগিরই যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

অন্যদিকে, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে সঠিক বলে দাবি করেছেন খোকন মন্ডল।

উল্লেখ্য, জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ