• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো পায়তারা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কলাপাড়ায়//দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

ডেক্স  রিপোর্টঃকলাপাড়ায় মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়রী (জিডি) করে বিপাকে পরেছে সাংবাদিক ইলিয়াসের পরিবার। জিডি প্রত্যাহার না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সর্বশান্ত করাসহ নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন অভিযোগ করে শনিবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলনে করেছেন সংবাদকর্মী এস এম ইলিয়াস জাবেদ ও তার পিতা মো: রাজু মৃধা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি মো: রাজু মৃধা, পিং মৃত দলিল উদ্দিন মৃধা, সাং- সবুজবাগ, ৮ নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা, জেলা-পটুয়াখালী। গত ২১-০১-২০২১ তারিখ বৃহস্পতিবার রাত ১০:১৬ ঘটিকার সময় আমার আপন বড় ভাইয়ের ছেলে, বরগুনা জেলার তালতলী উপজেলার পরিসংখ্যান অফিসার মো: ফজলুল করিম পাভেল মৃধা (৩৮) পিং মো: সাইদুর রহমান ফোরকান মৃধা, সাং কলাপাড়া পৌর শহরের এতিমখানা, জমাজমি সম্পর্কিত পারিবারিক বিরোধের জের ধরে তার ব্যবহৃত মোইল নম্বর ০১৫৫০০৪১৮৯৫ থেকে আমাকে বিভিন্ন অশালিন ভাষায় গালমন্দ করে এবং আমাকে হত্যা করার জোড় হুমকী প্রদর্শন করে। তার হুমকীতে ভয়েভীত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে জীবনের নিরাপত্তা চেয়ে ওই রাতেই কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়রী করি। ডায়রী নং-৯৩৯। এ ঘটনার প্রেক্ষিতে উল্লেখিত পাভেল মৃধা ও তার পিতা- ফোরকান মৃধা, আমি এবং আমার ছেলে কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সহ-সম্পাদক এস এম ইলিয়াস জাবেদকে বিভিন্ন অশ্লিল ভাষায় গালিগালাছ করে বেড়াচ্ছে। ওই জিডি প্রত্যাহার করে নেয়ার জন্য জোড় চাপ প্রয়োগ করছে এবং যদি আমরা থানা থেকে জিডি প্রত্যাহার করে না নেই তাহলে আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এছাড়া তারা নিজেদের ঘর ও দোকানে নিজেরা ক্ষয়ক্ষতি করে আমাদের ফাঁসানোর পায়তারা চালাচ্ছে। অভিযুক্ত পাভেল মৃধা এবং তাঁর পিতা ফোরকান মৃধা আমার ঘনিষ্ট আত্মীয় হলেও তারা অত্যন্ত খামখেয়ালী স্বভাবের হিংসুট, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারী, লাঠিয়াল সরদার ও দস্যু প্রকৃতির লোক। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা যে কোন সময় আমাদের উপর হামলা মামলাসহ যে কোন ধরণের নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আমাদের মারাক্তক ক্ষতি সাধন করতে পারে। তার জন্য সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি কামনা করি, যাতে হুমকিদাতারা আমাদের মিথ্যা মামলা ও কোন ক্ষতি করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ