• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য কুবি অধ্যাপক নাহিদা বেগমের ছেলের শেষ বিদায় সম্পন্ন কাতারকে টপকে সেরা এয়ারলাইন হলো সিঙ্গাপুর এয়ারলাইনস নতুন তথ্য: মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বেনাপোলে আটক ১ জাতিসংঘে তারেক রহমান: জিয়া পরিবারের নতুন এক মাইলফলক জাতিসংঘের ৮১তম অধিবেশন: নিউইয়র্কে নজিরবিহীন নিরাপত্তা ও গ্রিডলক ঔপনিবেশিক শাসনামলে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সভ্যতার বিলোপ কুমিল্লায় নিখোঁজ কিশোরের মৃত্যু: রহস্য উদ্ঘাটনে আটক এক

কুবি অধ্যাপক নাহিদা বেগমের ছেলের শেষ বিদায় সম্পন্ন

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমকে শেষ বিদায় জানানো হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ১৩ বছর বয়সী এই কিশোরের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে অপ্রতিমের বাবা শাহরিয়ার আবেগাপ্লুত কণ্ঠে উপস্থিত সবার কাছে তার ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। ওর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এবং ওর মাগফিরাতের জন্য দোয়া করবেন।’ জানাজা শেষে তার রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এর আগে গত শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। তাকে খুঁজে পেতে পরিবারের পাশাপাশি পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করার পর রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ