• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্ধ্যাত্বের চিকিৎসায় গিয়ে ২৬ বছর বয়সী যুবকের শরীরে মিলল জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: বাকস্বাধীনতা ও মানবাধিকারের ঝুঁকি দেখছে সংস্থাটি এক ভিসায় ঘুরে দেখা যাবে ছয় দেশ: আসছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই বিমানবন্দর: আশাবাদী প্রধান নির্বাহী পল গ্রিফিথস সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ভবনের মেঝে খুঁড়ে উদ্ধার অভিযান রাশিয়ায় ইলেকট্রিশিয়ান হিসেবে গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন ময়মনসিংহের আল মামুন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

রাজশাহীতে বিক্ষোভ কারিগরিমুক্ত নার্সিংয়ের দাবিতে //দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৬০ পঠিত
আপডেট: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহী প্রতিনিধিঃ কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। বুধবার(১০ ফেব্রুয়ারি)সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর ঘোষপাড়া এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ, ইন্টার্ন নার্স এসোসিয়েশন, রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন, নাটোর নার্সেস এসোসিয়েশনসহ আরো কয়েকটি সংগঠন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেয়। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীভূক্ত রাজশাহী নার্সিং কলেজ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, উদয়ন নার্সিং কলেজ, মির্জা নার্সিং কলেজ, শাহমখদুম নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমে আসেন।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই এলাহীর সঞ্চালনায় এবং সংগঠনটির আহবায়ক মো. আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আজিজুর রহমান, বিএনএ’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সহঃ সভাপতি আরিফুল ইসলাম, মো. জসিম উদ্দীন, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহঃ সভাপতি রেজিয়া পারভিন, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. সাথী খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। একটি মহল এ পেশার সুনাম নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদেরও দেয়া হয়েছে নার্সের লাইসেন্স। যা সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। এমন সিদ্ধান্ত মহান নার্সিং পেশাকে নিয়ে ষড়যন্ত্রেরই একটি অংশ বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা জানান, ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনস্থ শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা আটকে থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের (এফডব্লিউভি) ডিপ্লোমা ইন মিডওয়াইফারির সমমান দেয়ারও প্রতিবাদ জানান নার্সিং শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি কার্যকর না হলে কঠোর লাগাতার আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়। এ দিনের কর্মসূচিতে পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ