• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। জায়গা দখলকে কেন্দ্র করেই মূলত এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে ছোরাসহ আটক করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির জানান, তিনি স্থানীয় লোকজনের কাছে শুনেছেন যে চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, তার কাছে সরাসরি চাঁদা চাওয়া হয়নি। যদি চাহিদা মতো চাঁদা দেওয়া সম্ভব হতো, তবে তিনি সেটি দিতেন। কিন্তু বিষয়টি তার জানা ছিল না। হামলার ঘটনাটিকে বাংলাদেশের বাস্তবতার অংশ উল্লেখ করে তিনি এ নিয়ে খুব একটা বিচলিত নন বলে মন্তব্য করেন। হামলা প্রসঙ্গে গণমাধ্যমকে সালমান মুক্তাদির বলেন, ‘আমাকে বলেছে যে, চাঁদা দেয়নি এজন্য। এটা মাত্র পুলিশদের কাছে থেকে শুনলাম। তিনি আরও বলেন, ‘বাট আই ডোন্ট কেয়ার। চাঁদা আমার কাছে চায়নি, চাইলে আমি ডেফিনেটলি দিতাম, অফকোর্স। উই হ্যাভ টু অ্যাকনলেজ, এটাই বাংলাদেশ।’।

আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি বাংলাদেশের প্রচলিত আইনের ওপর তেমন আস্থা রাখেন না। তবে প্রথাগত নিয়ম রক্ষার খাতিরে একটি মামলা করার কথা জানিয়েছেন তিনি। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ