
স্থানীয় উৎপাদকদের সুরক্ষা এবং আমদানি বাণিজ্যে শৃঙ্খলা ফেরাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি নতুন আমিরি ডিক্রি জারি করেছেন। ২০২৬ সালের ৪৫ নম্বর এই ডিক্রিটি গত ১৬ সেপ্টেম্বর বিচার মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেটের ১৭তম সংখ্যায় প্রকাশিত হয়। কাতারের সংবিধান ও ২০০২ সালের ৪০ নম্বর সংশোধিত কাস্টমস আইনের আলোকে এই শুল্ক নীতি পুনর্নির্ধারণ করা হয়েছে। কাতারের সংবিধান, সংশোধিত কাস্টমস আইন (২০০২ সালের ৪০ নম্বর আইন) এবং শুল্ক অব্যাহতি ও সমন্বিত শুল্ক সংক্রান্ত পূর্ববর্তী ডেক্রিগুলোর পর্যালোচনার ভিত্তিতে এই নতুন আদেশ জারি করা হয়েছে।
ডিক্রির প্রথম অনুচ্ছেদ অনুযায়ী, এখন থেকে তাজা ও হিমায়িত মুরগির মাংস আমদানিতে ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে আস্ত মুরগি, বুকের মাংস, উরু এবং ডানার মতো অংশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের ভরা মৌসুমে ১৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। শীতলীকৃত মুরগির শুল্ক বাড়িয়ে ১৮ শতাংশ নির্ধারণ। ডেক্রির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে এই ডেক্রি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই শুল্ক নীতিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার বিষয়ে ডিক্রির তৃতীয় অনুচ্ছেদে নির্দেশনা দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের ৬০ দিন পর থেকে এই নতুন হার কার্যকর হবে। সে অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার পর নির্ধারিত দুই মাস মেয়াদ অতিক্রান্ত হলে এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন শুরু হবে। সমন্বিত কাস্টমস শুল্ক নীতির নিয়মিত হালনাগাদের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপটি দেশীয় কৃষি উৎপাদনকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। পণ্যের ধরন অনুযায়ী এই সময়ের মেয়াদ ভিন্ন হয়ে থাকে।