• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম

রিপোর্টার: / ৬৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামী অক্টোবর থেকে জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই সরবরাহ কার্যক্রম আগামী ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তি ও প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে নিয়ে আসা হবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি বাংলাদেশে আনা হয়েছিল, যা চলতি বছরের মে মাসে সংশ্লিষ্ট পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। নতুন চালানের ক্ষেত্রে রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে আকাশপথে ইউরেনিয়াম বাংলাদেশে আনার মূল পরিকল্পনা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার কারণে সম্প্রতি এই বিশেষ জ্বালানিবাহী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়।

রোসাটম ইতিমধ্যে এই পরিবর্তিত নতুন সময়সূচি নিশ্চিত করেছে এবং বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। নতুন এই সূচি অনুসারেই অক্টোবর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ