• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে অসুস্থ মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু নিউগিনি প্রপার্টিজে হামলা: গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন কাতারে স্বল্প আয়ের মানুষের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির রাড্ডা সেন্টার ভাঙচুর: এমপি মিষ্টির সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুললেন ইস্তাম্বুলে বকেয়া ঋণের দায়ে ইরানি বোয়িং বিমান জব্দ বাংলাদেশে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না: চিফ হুইপ ইরাক থেকে চূড়ান্ত সেনা প্রত্যাহার সম্পন্ন করল যুক্তরাষ্ট্র

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

রিপোর্টার: / ১ পঠিত
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ সেপ্টেম্বর বুধবারের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪৯ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ১২৮ জন এবং উপসর্গ নিয়ে আক্রান্ত ১ হাজার ২২১ জন। ৩০ সেপ্টেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং বাকি ১ হাজার সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এছাড়া নিশ্চিত হামে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫২০ জনে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ