• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

গীতা রানীর দুটো কিডনি বিকল- সাহায্যের আবেদন//দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫৭৩ পঠিত
আপডেট: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

এমদাদ খান
রামগড় প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সুনীল চন্দ্রের স্ত্রী গীতা রানী দেবীর (৪৯) দুটো কিডনি নষ্ট হয়ে গেছে।চিকিৎসা ব্যায় মিটাতে সুহৃদবান,দানশীল ব্যাক্তিসহ দেশবাসীর কাছে আর্থিক সাহায্য চেয়েছে তার পরিবারের সদস্যরা। দুই ছেলে আর শশুড়- শাশুড়ী নিয়ে গীতা রানীর সংসার।দুই ছেলের মধ্যে এক জন কলেজ পড়ুয়া,আরেক জন স্কুলগামি। চার সদস্যের সাংসারিক খরচ চালিয়ে স্ত্রীর চিকিৎসা ব্যায় চালাতে হিমশিম খাচ্ছে সুনীল চন্দ্র।চিকিৎসা ব্যায় মিটাতে সহায় সম্বল (ভিটেমাটি)যা ছিল তা বিক্রি করে আজ তিনি নিঃস্ব।সাহায্যের জন্য হাতও বাড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি,ব্যাবসায়ী, গন্যমান্য ব্যাক্তিসহ সর্বস্তরের জনগণের নিকট। পারিবারিক সূত্রে জানা যায়, গীতা রানি রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাকীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, তার দুটি কিডনি বিকল। সপ্তাহে একটি করে ডায়ালাইসিস করতে হয়।ডায়ালাইসিস ও চিকিৎসা করতে প্রচুর অর্থের প্রয়োজন।
স্থানীয় কাউন্সিলর বিষ্ণু দত্ত বলেন,দীর্ঘ দিন গীত রানী কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।বর্তমানে তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।তাই সকলের নিকট সাহায্যের আবেদন করেছেন।
তাকে বাঁচাতে স্ব স্ব সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করুন। আপনার এই সাহায্য বাঁচাতে পারে একজন গরীব অসহায় মায়ের জীবন।
সাহায্যে পাঠানোর ঠিকানা –
স্বাধীন ধর হিসাব নং১০৪.১০৩.২২৬২০ ডাচ বাংলা ব্যাংক, নবাবপুর শাখা, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ