• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

রামগড়ে মাটিচাপায় ১ জনের মৃত্যু//দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পাহাড় কাটার সময় মাটি ধসে মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকাল এগারটার দিকে রামগড় পৌরসভার ৭ নং ওয়ার্ড সম্প্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সম্প্রুপাড়ার মোঃ ফরিদের ছেলে।
প্রতিবেশীরা জানায়,সকাল থেকেই ২ জন শ্রমিক তার পৈত্রিক বসতবাড়িতে অন্যান্য দিনের মত পাহাড়ের মাটিকাটার কাজ করছিলেন।শ্রমিকদের কাজ দেখাশুনা করার জন্য তিনি রামগড় থেকে বাড়িতে গিয়ে তাদেরকে তদারকি করছিলে। হঠাৎ উপর থেকে পাহাড়ের একটি অংশ ভেঙে মিজানের উপর পড়ে। মিজান মাটিচাপা পরলে শ্রমিক ও স্থানীয় লোকজন মাটি সরিয়ে মিজানকে উদ্ধার করে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সালমা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানুর রহমান দীর্ঘদিন বিদেশ ছিলেন, বিদেশ থেকে দেশে এসে রামগড় বাজারে কাপড়ের ব্যবসা করেন। ঘটনার পর রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ