• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

তরুণ  সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির হত্যাকারীদের  শাস্তির দাবিতে বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে  মানববন্ধন ও প্রতিবাদ সভা।।দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৬০৪ পঠিত
আপডেট: বুধবার, ৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার  মোঃ শাহাবুদ্দিন  –  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশ সমাচার এবং দৈনিক বার্তা বাজার পত্রিকার সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে, এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে , মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে ।  বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব কলাপাড়া উপজেলা শাখার  উদ্যোগে আজ ০৩/০৩/২০২১ইং তারিখ রোজ বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকায় কলাপাড়া শেখ কামাল সেতুর উত্তর পাশে কুয়াকাটা টু ঢাকা মহাসড়কে ঘন্টা বেপী এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব কলাপাড়া উপজেলা শাখার, সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী  মোঃ আল- আমিন খান, সহ-সভাপতি সাংবাদিক মোঃ মনির হাওলাদার, সাধারণ সম্পাদক সাংবাদিক  ও মানবাধিকার কর্মী মোঃ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক মোঃ মাসুম খন্দকার, কার্যনির্বাহী সদস্য মোঃ জাফর ইকবাল, মোঃ সাইমুন ইসলাম, আরো উপস্থিত ছিলেন সমাচার দর্পণ পত্রিকার রিপোর্টার   নাজমুস সাকিব, সাংবাদিক সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি কলাপাড়া উপজেলা শাখার  সভাপতি, মোঃ জুয়েল হোসাইন এবং বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাবের পটুয়াখালী জেলা শাখার  সভাপতি  মোঃ সোহাগ সিকদার সহ কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত, তরুণ সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ও সাংবাদিকদের সুরক্ষায় সরকারি নীতিমালা ও আইন প্রণয়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ