• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দিনাজপুরে সংলাপ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর \ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ
শরিফুল ইসলাম বলেছেন, তথ্য অধিকার আইন ২০০৯ হচ্ছে এমন একটি আইন যা কার্যকর
করার দায়িত্ব হচ্ছে জনগনের। আইনটি ব্যবহার করে জনগণ সরকারের কাজের উপর নজরদারী
করতে পারে এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা স্থাপনে যথেষ্ঠ ভূমিকা রাখতে
পারে। গত ১ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর কাঞ্চন সভাকক্ষে
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে তথ্য অধিকার আইন, ২০০৯ এর
ব্যবহার বিষয়ক সংলাপ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে
একথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন রিইব ঢাকা অফিসের প্রকল্প সমন্বয়কারী কারী এ্যাড.
রুহিন নাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল
এইড অফিসার মাহেদুর ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ এস এম রেজাউল করিম। প্রকল্প
বিষয় নিয়ে আলোচনা করেন রিইব এর গবেষণা কর্মকর্তা আনজু আকতার। শুভেচ্ছা বক্তব্য
রাখেন রিইব এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মতিউর রহমান, একাউন্ট অফিসার মেহেরুন
মেরী। কিনোট পাঠ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সামিউল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন
জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম, আরটিআই এক্টিভিষ্ট গ্রুপের সভাপতি
মোসাদেকুল ইসলাম মুকুলসহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের এক্টিভিষ্টবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ