• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

লকডাউনের ছিটেফোঁটাও নেই দিনাজপুরে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৪৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর \ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে
লকডাউন শুরু হলেও দিনাজপুরে ছিটেফোটাও দেখা মেলেনি। সপ্তাহব্যাপী লকডাউন শুরুর
দ্বিতীয়  দিন সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে উপজেলার
বিভিন্ন রাস্তাাঘাটে। খাদ্য প্রতিষ্ঠান, বেকারী, কলকারখানা খোলা থাকায় সামাজিক
দূরত্বের প্রভাব পড়েনি বললেই চলে। সকাল থেকে সরেজমিনে দিনাজপুর সদরে এবং
উপজেলাগুলোতে ব্যস্ত রাস্তাগুলোতে দেখা গেছে, গাদাগাদি অটোবাইকযোগে, পায়ে হেটে,
রিক্সা-ভ্যানযোগে কর্মের সন্ধানে ছুটেছেন শ্রমিকরা। সড়কের বিভিন্ন ধরনের
যানবাহনের আধিক্য থাকলেও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন
কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখারও বালাই ছিল না কোথাও। বড়
যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে মটর সাইকেল, সাইকেল,
অন্যান্য ছোটখাটো যানবাহনের দখলে ছিল রাস্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ