• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দৈনিক উত্তরার সম্পাদক অধ্যাপক মহসীন আর নেই/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৬০৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

মোঃনূর ইসলাম নয়ন / দিনাজপুর প্রতিনিধি :দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক অধ্যাপক
মোঃ মহসীন আর নেই। শুক্রবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন
অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউল) তাঁর বয়স
হয়েছিল ৮০ বছর। দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদকের পুত্র আহমেদ জাকি সুমন জানান,
তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন এবং দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন
এন্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।
দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদকের মৃত্যুতে সাংবাকিদের মধ্যে শোকের ছায়া নেমে
এসেছে। এদিকে দৈনিক উত্তরার বার্তা সম্পাদক মোঃ ইদ্রিস আলী, দৈনিক উত্তরার
ইউনিট প্রধান ও চীফ রিপোর্টার আব্দুস সালামসহ পরিবারের সকলে শোক সন্তোপ্ত
পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উত্তরা কতর্ৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক মোঃ মহসীন ১৯৪১ সালে দিনাজপুরে জন্মগ্রহণ
করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। এরপর তিনি
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে অধ্যাপক ছিলেন। একই সময়ে তিনি
বাম ঘরানার রাজনীতি যুক্ত হন। তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব
পালন করেছেন। এরপর তিনি নিজেই ১৯৭৩ সালে উত্তরবঙ্গে সবচেয়ে পুরাতন ও ১ম পত্রিকা
“দৈনিক উত্তরা” নামে পত্রিকা দিয়ে নিজেই সম্পাদনা করেছেন। দিনাজপুরে প্রায় ২
শতাধিক সাংবাদিক মরহুম অধ্যাপক মহসীন স্যারের হাতে গড়া। অধ্যাপক মোঃ মহসীন
সাংবাদিকতা ছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা ও নিয়মিত কলাম লিখতেন।
অধ্যাপক মহসীনকে প্রথম জানাযা রামনগর, এরপর দিনাজপুর প্রেসক্লাব, কালিতলা এবং
শিকদারগঞ্জ শিকদারহাটে তৃতীয় জানাযা শেষে বিকেলে তার পারিবারিক কবরস্থানে দাফন
সম্পন্ন করা হয়। তঁার জানাযায় সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, দিনাজপুর-১ আসনের
এমপি, দিনাজপুরের দুটি প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বিশেষ  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ