• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ভোলার লালমোহনে সাংবাদিক রোজিনা ইসলাম এর গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৭ পঠিত
আপডেট: বুধবার, ১৯ মে, ২০২১

মোঃ নজরুল ইসলাম।।
অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথমআলো পত্রিকার জেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম এর উপর হামলা, নির্যাতন, মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ১৯ মে ২০২১ ইং বুধবার বিকাল ৫টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সাধারন সম্পাদক জসিম জনি, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম, সদস্য মিজানুর রহমান লিপু, জাহিদুল ইসলাম দুলাল, শাহীন কুতুব প্রমূখ। বক্তারা রোজিনা ইসলাম কে হেনস্থাকারীদের বিচার এবং দ্রুত তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে রেখে স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকর্তাদের বদলী এটা কোন শাস্তি নয়। দোষীদের গ্রেফতারেরও দাবী জানান। মানববন্ধনে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ