• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

ভোলার লালমোহনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: শনিবার, ২৯ মে, ২০২১

  1. লালমোহন প্রতিনিধি ।। আগামী ৫-২১ জুন ২০২১ ইং পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ভোলার লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৫০৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪৯২২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়ার সকল শিশুরা যাতে টিকা পেতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চর কচুয়ায় ৬-১১ মাস বয়সী ৪১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২২৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
    ২৯ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ অবহিতকরণ ও পরিকল্পনা সভা থেকে এ তথ্য জানা যায়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান প্রমূখ।
    সভায় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন লালমোহন উপজেলার কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে তার জন্য সর্বাত্বক ব্যবস্থা নেয়া হবে। অনেক সময় টিকা খাওয়ানোর পর শিশুদের বিভিন্ন সমস্যা হতে পারে এতে চিন্তার কোন কারন নেই। ভিটামিন এ ক্যাপসুলের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তবে খালি পেটে না খেয়ে ভরা পেটে ভিটামিন এ খাওয়ালে কোন সমস্যা হবে না। তারপরও যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসকদের পরামর্শ নিবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ