• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের ১৭ শতাংশ অগ্রগতি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯৪ পঠিত
আপডেট: শনিবার, ৫ জুন, ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি জানান, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি নির্মিত হলে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন টার্মিনাল হিসেবে সুনাম অর্জন করবে।

জানা যায়, টার্মিনালটির নির্মাণ শেষ করার পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতির লক্ষ্যমাত্রা হলো ১৪ দশমিক ২ শতাংশ। বাস্তবে অগ্রগতি ১৬ দশমিক ৫, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বিশ্বের বিভিন্ন উন্নয়ন কাজ মারাত্নকভাবে ব্যাহত হয়েছে। তবে তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্য বন্ধ থাকেনি। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে।

শনিবার (৫ জুন) দুপুরে শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রায় ১৮৫ বিলিয়ন ডলার ব্যয়ে এভিয়েশন ঢাকা কনসোরটিয়াম বা এডিসি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে। জাপানের দুটি ও কোরিয়ার একটি কোম্পানির প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

মোট নির্মাণ ব্যয়ের মধ্যে সরকার ৬০ দশমিক ৭ বিলিয়ন ও জাইকা ১২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার প্রদান করবে।

শনিবার দুপুর আনুমানিক একটার দিকে মন্ত্রী, বেবিচক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা থার্ড টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শনে এলে এডিসির প্রকৌশলীরা কাজের অগ্রগতি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ