• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক বেনাপোলে

রিপোর্টার: / ৩৮১ পঠিত
আপডেট: শনিবার, ৫ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ দুই পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুন) ভোর রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলেশংকর কুমার (২৭) ও একই গ্রামের সাজ্জত আলীর ছেলে আজিম শেখ পঁচা (১৯)।

তারা দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। আর শংকরের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

ডিবি পুলিশের ওসি সৌমেন জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, খলসি এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান সহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ