• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

চেয়ারম্যানের পুকুরে মাছ চুরির অভিযোগে কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা।

রিপোর্টার: / ৪৭০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

কুষ্টিয়ার খোকসায় রতনপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও তার ছেলেরা। জসিম উদ্দিন একই গ্রামেরর রওশন আলীর ছেলে।
মঙলবার (১৫ জুন) ভোরে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুজমানঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার দিবাগত গভীর রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুরে চুরি করে মাছ ধরতে যন জসীম উদ্দীন। বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান ও তার লোকজন ঐ যুবককে পিটিয়ে মারাত্মক আহত করেন। মারাত্মক আহত অবস্থায় ঐ যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুজ্জামান সোহেল জানান, ঐ যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুজমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কি কারণে হত্যাকা- তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ