• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ২

রিপোর্টার: / ৪৭৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ের লছনাবাজার এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো–মো. জুয়েল আহমেদ ও মো. জমির আলী।
আজ শ্রীমঙ্গল থানা ভবনে এক প্রেসব্রিফিংয়ে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সহিদুল হক মুনশী জানান, আজ ভোরে সাতগাঁও এলাকার লছনাবাজার থেকে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা করে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। একই সাথে গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক করে।
শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্হানে গাঁজা সরবরাহ করে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ