• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ডোমারে শশুর বাড়ী যাওয়ার পথে জামাইয়ের রহস্যজনক মৃত্যু।দৈনিক ক্রাইম বাংলা!

রিপোর্টার: / ৪০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

দৈনিক ক্রাইম বাংলা:ঢাকা হতে বাসযোগে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাট এলাকায় শ^শুর বাড়ী যাওয়ার পথে জাল্লির মোড় এলাকায় জয়নাল আবেদীন(৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকাল ৬টায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত জয়নাল নীলফামারীর সদরের চওড়া ইউনিয়নের বড়গাছা আঞ্জুমান পাড়ার রমজান আলীর ছেলে।
জয়নাল আবেদীনের স্ত্রী শেরিনা বেগম জানান, ১২ বছর আগে বিয়ে হয় তাদের। স্বামী স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরী করেন। গত বুধবার বিকাল ৪ টায় ভাড়া বাসায় জয়নাল কীটনাশক (ঘাস মারার দানাদর বিষ) খায়। সাথে সাথে তাকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। জয়নাল কিছুটা সুস্থ্য হলে বৃহষ্পতিবার সন্ধ্যায় শ^শুর বাড়ীর উদ্দেশ্য ঢাকা হতে বাসযোগে ডোমারে রওনা হয়। ডোমার পৌঁছার পর শুক্রবার সকালে  ফার্মহাট ভ্যানযোগে যাওয়ার পথে জাল্লির মোড় এলাকায় জয়নাল আবেদীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানেই তার মৃত্যু হয়। এরপর লাশ শ^শুর বাড়ি ফার্মহাটে নিয়ে যায় তার স্ত্রী।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।  এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ