• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

শনাক্ত ছাড়াল ৪ হাজার দেশে ২৪ ঘণ্টায় ৭৮ মৃত্যু

রিপোর্টার: / ৩৪৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের পরিমাণ। করোনা আক্রান্ত হয়ে আগের দিন ৮২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের।

অন্যদিকে আগের দিনের তুলনায় এদিন শনাক্তের পরিমাণ বেড়েছে। গতদিন ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪১ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ৪ হাজার ৬৩৬। এটি দুই মাস পর সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২২ এপ্রিল ৪ হাজার ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের এই তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২৮টি ল্যাবে ২৮ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। এ নিয়ে দেশে মোট ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৪ হাজার ৬৩৬টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ১৯ দশমিক ২৭ শতাংশ। আর এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮২৭ জন। এ নিয়ে দেশে ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৮ জন মারা গেছেন তা নিয়ে দেশে করোনার সংক্রমণে মৃত্যু হলো ১৩ হাজার ৬২৬ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে ৭২ জন হাসপাতালে মারা গেছেন। বাকি ছয় জন মারা গেছেন বাসায়। এদের মধ্যে ৫৬ জন পুরুষ, ২২ জন নারী। মৃত ৭৮ জনের মধ্যে ৩৯ জনের বয়স ৬০-এর বেশি। বাকিদের মধ্যে ২৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, আট জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, সাত জনের বয়স ৩১ থেকে ৪০ বছর। এ ছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন রাজশাহী বিভাগে। এ ছাড়া খুলনায় ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, বরিশালে তিন জন, সিলেটে দুইজন, রংপুরে নয় জন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ