• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ঝালকাঠিতে ইউপি নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৩৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ঝালকাঠি প্রতিনিধি    ঝালকাঠির মঠবাড়িয়া ইউপি নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবির পারভেজ এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো- মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহতাব (তালা) এর সমর্থক নারগিস বেগম, ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী রুমানা ইয়াসমিন (বই) এর সমর্থক সুমন হোসেন ও ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী মর্জিনা বেগমের (কলম) সমর্থক সাথী আক্তার। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নির্বাচন চলাকালিন সময়ে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ৪টি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাহিরে নিয়ে যায়। কেন্দ্রের দায়িত্বে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং ১টি ব্যালট বই উদ্ধার করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে তাদের ৬ মাসের সাজা প্রদান করে। এদিকে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় আলগী গ্রামের মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হোসেনসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ