Array ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতার মরদেহ উদ্ধার। ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতার মরদেহ উদ্ধার। – Daily Crime Bangla
  • বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতার মরদেহ উদ্ধার।

রিপোর্টার: / ৪০২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

বিজ্ঞান ও প্রযুক্তি  স্পেনের একটি কারাগারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাক্যাফির মরদেহ পাওয়া গেছে। কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার অনুমোদন দেয়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ম্যাক্যাফি আশির দশকে নিজ নামে ‘ম্যাক্যাফি’ প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে ইনটেলের কাছে প্রতিষ্ঠান বিক্রি করেন। এরপর আর কোনো ব্যবসায় জড়াননি। ৭৫ বছর বয়সী এই ব্যবসায়ী খামখেয়ালি আচরণের জন্য পরিচিত ছিলেন। বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে কিউবাকে সাহায্য করতে চেয়েছিলেন। কর ফাঁকির কথা স্বীকার করে ২০১৯ সালে বলেছিলেন, আদর্শিক কারণে যুক্তরাষ্ট্রে কর দেন না তিনি। বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র ছাড়েন তিনি। সেই থেকে বিলাসবহুল তরীতেই জীবনযাপন করছিলেন। গত বছর অক্টোবরে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে ম্যাক্যাফিকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ