• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

চোটে বিপর্যস্ত ফ্রান্স ।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৫১ পঠিত
আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

পর্তুগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ থেকে চোট পিছু নিয়েছে ফ্রান্সের। দুই লেফট-ব্যাক লুকা এরনঁদেজ ও লুকাস দিনিয়ে আগে থেকেই শেষ ষোলোর ম্যাচে অনিশ্চিত। কোচ দিদিয়ে দেশমের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে চোটের তালিকায় নাম লিখিয়েছেন মিডফিল্ডার তুমা লুমা ও ফরোয়ার্ড মার্কাস থুরাম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে চোটাক্রান্ত ওই চার জনেরই মাটে নামা নিয়ে সংশয় আছে। গত বুধবার ইউরোর শিরোপাধারী পর্তুগালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠ নামেননি এরনঁদেজ। তার বদলি দিনিয়েও কিছুক্ষণ পর হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়েন। দিনিয়ের বদলি মিফফিল্ডার আদ্রিওঁ রাবিও খেলেন লেফট-ব্যাক হিসেবে। ২০২০-২১ ক্লাব মৌসুমের শেষ দিকে গোড়ালির চোটে পড়া ইউভেন্তুসের এই খেলোয়াড়ও শতভাগ সুস্থ নন। আর বৃহস্পতিবার অনুশীলনের সময় পায়ে আঘাত পান লুমা। একই দিনের অনুশীলনে ঊরুতে চোট পেয়ে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন থুরাম। চোটক্রান্ত খেলোয়াড়দের লম্বা তালিকায় শুরুতে নাম লেখান ফরোয়ার্ড উসমান দেম্বেলে। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। চোট-আঘাতে জর্জরিত হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করবে ফ্রান্স। রক্ষণ কিছুটা দুর্বল হয়ে গেলেও ফরোয়ার্ডরা কোচ দেশমকে দিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। বিশেষ করে পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। পর্তুগালের বিপক্ষে দুই বার জালের দেখাপেয়েছেন তিনি। এখনও গোলের দেখা না পেলেও প্রতিপক্ষের আক্রমণভাগে নিজের সরব উপস্থিতি জানান দিচ্ছেন কিলিয়ান এমবাপে। তারকা মিডফিল্ডার পল পগবাও পর্তুগালের বিপক্ষে ছিলেন সপ্রভিত। আর দেশমের মতে ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার’ অঁতোয়ান গ্রিজমান আক্রমণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রক্ষণেও। সুইসদের বিপক্ষে ম্যাচের আগে ইতিহাসও ফ্রান্সের পক্ষে। প্রতিযোগিতামূলক ফুটবলে দলটির বিপক্ষে কখনও হারেনি তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুইবারের দেখায় ফ্রান্সের জয় একটি, অন্যটি ড্র। ১৯৫৪ বিশ্বকাপের পর থেকে মেজর টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠেনি সুইজারল্যান্ড। এবার ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে ফ্রান্স। অন্যদিকে, ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে সুইসরা। কোয়ার্টার-ফাইনালে এই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে স্পেন ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ