• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

তালতলীতে সাংবাদিককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৭ পঠিত
আপডেট: সোমবার, ২৮ জুন, ২০২১

তালতলী (বরগুনা)প্রতিনিধি।।বরগুনার তালতলীতে সাংবাদিক সাহিন শাইরাজকে পিটিয়ে আহতের ঘটনায় ৪ জনকে আসামীকে করে আদালতে একটি মামলা হয়েছে
। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় পাঠায় আদালত।

রবিবার(২৭জুন) দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলাটি করা হয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দেয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী এলাকায় আবুল হাসান নামের এক ব্যক্তির ধর্ষণ ও খুনের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক কিশোরী। এ ঘটনায় ভয়ে ভাগ্নি এলাকা ছাড়ায় তার মামা রাসেল মুন্সী গত ১৬ জুন সকাল ৯ টার দিকে তালতলী প্রেসক্লাবে এসে বিচার চেয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে উপজেলার মুক্তিযোদ্ধা রোডের আবুল জোমাদ্দারের কাপড়ের দোকানের সামনে আবুল হাসানের সাথে দেখা হলে অভিযোগের বিষয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী আবুল হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তালতলী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও তালতলী মফস্বল সাংবাদিক ফোরামের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক । সাহিন শাইরাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাব নিয়ে বাজে মন্তব্য ও গালি গালাজ করেন। এক পর্যায় আবুল হাসান ও শাহদাৎ হোসেনসহ ৭-৮জন সন্ত্রাসী বাহিনী সাংবাদিক সাহিন শাইরাজের ওপর হামলা চালায়। এতে মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়। এ ঘটনার বিচার চেয়ে আহত সাংবাদিক শাহিন শাইরাজ বাদি হয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে ৪ জনের নাম উল্লেখ করে ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন। পরে আদালদের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসিকে তদন্তের নির্দেশ দেয়।

তালতলী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও তালতলী মফস্বল সাংবাদিক ফোরামের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহত সাংবাদিক শাহিন শাইরাজ বলেন, আমাকে মারধরের ঘটনায় বিচার চেয়ে আবুল হাসান,শাহদাৎ, মাও.ইউসুফ ও ইদ্রিস মাষ্টারসহ ৭-৮জনে বিরুদ্ধে আদালতে মামলা করেছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত মামলার তদন্তের মাধ্যেমে আসামীদের কঠিন শাস্তি হোক।
তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন বলেন,সাংবাদিক শাহিন শাইরাজের ওপর হামলার বিষয়ে সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যাতে তালতলীতে আর কোনো সাংবাদিকের ওপর এমন হামলা না হয়।

তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম বেলাল বলেন, সাংবাদিক শাহিন শাইরাজের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে তার সুষ্ঠ তদন্তের দাবি করছি। পাশাপাশি মামলার তদন্ত রির্পোট খুব দ্রুত দেওয়ারও দাবি করছি।

তালতলী রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মল্লিক মোহাম্মদ জামাল বলেন,সাংবাদিক শাহিন শাইরাজের ওপর হামলার ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবি করে। মামলার তদন্ত রির্পোট খুব দ্রুত দেওয়ারও দাবি করছি।

তালতলী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন বলেন, সন্ত্রাসী হামলায় আহত হয়ে দীর্ঘ দিন যাবৎ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন শাইরাজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তার হামলার ঘটনায় মামলা হয়েছে। এখন সুষ্ঠভাবে এ মামলার তদন্ত করে দ্রুত রির্পোট দেওয়ার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ