• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

রাজশাহীতে ফিটিং পার্টির ২ নারী সহ ৪ সদস্য গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃরাজশাহী মহানগরীতে পরিকল্পিতভাবে নারীদের দিয়ে ফাঁদে ফেলে চাঁদা আদায়ের অপরাধে ফিটিং পার্টির দুই নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নাটোর জেলার লালপুর থানার লালপুর অর্জুনপাড়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী মোসাঃ বেলী খাতুন (৩৩), নওগাঁ জেলার মান্দা থানার কালিকাপুর বাজারের তৌহিদুলের স্ত্রী রেহেনা পারভীন (৪০), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৬) এবং নজরুল ইসলামের ছেলে তরিকুল (২৫)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাগমারা থানার ঠাকুরপাড়া গ্রামের জামিন উদ্দিনের ছেলে মোঃ মুক্তার হোসেন (৩৩) মোটরাসইকেল নিয়ে গতকাল ১৪ জুলাই ২০২১ বেলা ১১.০০ টায় রাজশাহীর কাদিরগঞ্জে সেলিম এন্টারপ্রাইজে মাছের প্রোটিন কেনার জন্য রওনা হয়। পথিমধ্যে মুক্তারের পূর্বপরিচিত বেলী খাতুন তাকে মোবাইল করে কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া মোড়ে আসতে বলে।
মুক্তার তার বন্ধু মোঃ বাবু (৫০)কে সঙ্গে নিয়ে বেলা ১২.৩০ টায় বোয়ালিয়া থানার খ্রীষ্টানপাড়া মোড়ে পৌঁছিলে আসামী বেলী সহ তার অপর সহযোগী  রেহেনা পারভীন (৪০) এর সাথে দেখা করে। এদিকে আসামী বেলী তার বাড়ীতে যাওয়ার জন্য মুক্তারকে অনুরোধ করে। সে যেতে না চাইলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপর আসামী মোঃ রবিউল ইসলাম ও তরিকুল সহ আরো কয়েকজন মিলে মুক্তারকে জোরপূর্বক বেলীর বাড়ীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে যেতে না চাইলে আসামীরা তাকে মারপিট করে আটকে রাখে  এবং তার কাছে থাকা ৫,৫০০ টাকা কেড়ে নেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা পরবর্তীতে তদন্তকারী অফিসার এসআই মোঃ দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৪ জুন ২০২১ রাত ৯.৩০ টায় বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফিটিং চক্রের দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেন। এর মধ্যে আসামী মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানা একাধিক মামলা আছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ