• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দু’মোটরসাইকেল আরোহী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ক্রাইম বাংলা ডেক্সঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ও স্টিয়ারিং ভটভটি মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, তানোর উপজেলার আড়ুয়ামোড় মুন্ডুমালা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক মজিবুর রহমান (৩৭) ও অপর আরোহী গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাফজুলের কন্যা রুবিনা খাতুন (১৮)। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের আড্ডা-সড়াইগাড়ী আঞ্চলিক মহাসড়কের বড়দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই সড়কের বড়দাদপুর এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী স্টিয়ারিং ভটভটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক মজিবুর রহমান ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রুবিনা খাতুনকে স্থানীয়দের সহযোগিতায ফায়ার সার্ভিসের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, মারা যাওয়ায় দু’ই সাইকেল আরোহী একটি সুপার পাওয়ার কমিউনিটি সেন্টারের কাজ করতেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ