• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা উপনিবেশবাদী শাসন ও বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর: এক ঐতিহাসিক বিশ্লেষণ এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে মার্কিন হামলা অপ্রতিম অকাল প্রয়াণ: আসামিদের পক্ষ নেবেন না কুমিল্লা আইনজীবী ইস্তানবুল বিমানবন্দরে নতুন রানওয়ে চালু হচ্ছে বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার আহ্বান তারেক রহমানের বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা জোরদারে তারেক-বাঙ্গা বৈঠক মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা জারি প্রথম এ৩৩০ দিয়ে সান ফু কুওকের দূরপাল্লার যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করল ইসি

জননেত্রী শেখ হাসিনার আমলেই আলেম ওলামাগন বেশি মূল্যায়িত হয়েছেন, লালমোহনে এমপি শাওন / দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫০৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

 

ভোলা-৩ আসনের মাননীয় সাংসদ ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের আলেম ওলামাদের প্রতি প্রচণ্ড ধরনের দরদ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যা এর আগে আর কোনো সরকার প্রধানের ছিল না। শেখ হাসিনাই আলেম ওলামাদের সবচেয়ে বেশি মূল্যায়িত করেছেন। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে কোরবানী দেওয়া ও কোরবানীর বর্জ্য নির্দিস্ট স্থানে ফেলার উপর গুরুত্বারোপ করেন।

লালমোহন উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এমপি শাওনের উদ্যোগে সম্মানীত ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য আলেমদের মাঝে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক কর্মশালা ও মাস্ক, পিপিই, ফেস শিল্ড ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ