• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

আমতলীতে লকডাউন অমান্য করায় ১৩ হাজার টাকা অর্থদন্ড/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৪৯ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুলাই, ২০২১

মো: রফিক আমতলী প্রতিনিধি সরকার ঘোষিত লকডাউন (বিধি নিষেধ) উপেক্ষা করে ঘরের বাহিরে বের হওয়ায় আমতলী উপজেলা প্রশাসন ১৭ মামলায় ১৩ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করেছেন। শুক্রবার  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার কোরবারীর ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন (বিধি নিষেধ)  ঘোষনা করেছেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়। এ সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহাকরী কমিশনা (ভুমি) নাজমুল ইসলাম আমতলী পৌর শহরের চৌরাস্তা মোড়, খুরিয়ার খেয়াঘাট, একে স্কুল ও খেকুয়ানি বাজারসহ ১৭টি জায়গায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধির ২৬৯ ধারায় ১৭ টি মামলায় ১৩ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন,  সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় ১৭ মামলায় ১৩ হাজার ৯’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ