• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না সৌম্য/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৪২৪ পঠিত
আপডেট: রবিবার, ৮ আগস্ট, ২০২১

ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের দুর্ভাবনা কাটছেই না। প্রথম তিন টি-টোয়েন্টিতে জয় পেলেও ব্যাটিংয়ে একবারও ভালো শুরু করতে পারেনি টাইগাররা। বিশেষ করে সৌম্য সরকারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মিরপুরে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এবার ওপেনিং জুটিতে ২৪ রান উঠলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি সৌম্য। আরও একবার বাজে শট খেলে আউট হয়েছেন। ইনিংসের চতুর্থ ওভারে জস হ্যাজলেউডকে ক্রস খেলতে গিয়ে উল্টোদিকে বল ওপরে তুলে দিয়েছেন সৌম্য। সহজেই ক্যাচটি তালুবন্দী করেন অ্যালেক্স কারে। ১০ বলে ১ ছক্কায় সৌম্য করেন ৮। আগের তিন ম্যাচে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছিল ২, ০ আর ২। অর্থাৎ চার ইনিংস মিলিয়ে সৌম্য করলেন ১২ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ