• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেহেন্দিগঞ্জে মাসকাটা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে সিন্নিরচরবাসীর মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।

রিপোর্টার: / ৩৪৪ পঠিত
আপডেট: সোমবার, ৯ আগস্ট, ২০২১

মেহেন্দিগঞ্জে মাসকাটা নদীর ভ
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। উপজেলার ৮/৯ টি ইউনিয়নের ৩৫-৪০টি গ্রামে ভাঙন থাকায় মানুষ আতঙ্কিত হয়ে পরেছেন। জাঙ্গালিয়া ইউনিয়নে মাসকাটা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় রোববার (৮ আগস্ট) ভাঙন রোধের দাবিতে ও নদীর তীর রক্ষা বাঁধের দাবিতে সকালে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ঘন্টা ব্যাপী মানববন্ধনে দাড়িয়ে ওই এলাকার আঃ রহমান, মুসা বয়াতিসহ অনেকে ভয়াবহ ভাঙ্গনের হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভাঙ্গন থেকে সিন্নিরচরকে রক্ষা করতে হলে চারিদিক ব্লোক বা ড্যামপিং ব্যাবস্থা করে স্থায়ীভাবে ভাঙ্গন রোধের উদ্যোগ গ্রহন করতে হবে বলে জানান তারা। পূর্ববর্তী ২ মাসে শতাধিক পরিবার তাদের বসত বাড়ি সরিয়ে নিয়েছেন। ভাঙনে ৩০০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রয়েছে অন্তত ১ কিলোমিটার এলাকা জুড়ে। যার কারণে ওই এলাকাগুলোর মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক রয়েছে। এ দিকে জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধ কমিটিসহ স্বেচ্ছাশ্রমে প্রাথমিকভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন এলাকাবাসী। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ বলেন, ইতিমধ্যে ভাঙ্গন এলাকায় আমি গিয়েছি, এবং খোঁজ খবর রাখছি, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করে ভাঙ্গনরোধে উদ্যােগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ