• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

নিজামপুর কোস্ট গার্ড স্টেশন এর আয়োজনে জনসচেতনতা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃকলাপাড়া উপজেলার মহিপুর থানার, নিজামপুর কোস্টগার্ড স্টেশনে, জনসচেতনতা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে। আয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জোনের মেডিকেল অফিসার লেঃ কমান্ডার সোহাগ ও ইলেকট্রিক্যাল অফিসার লেঃ নাজমুল হাসান আরো উপস্থিত ছিলেন, মহিপুর থানা প্রতিনিধি এস আই হালিম ও কোস্টগার্ড স্টেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতনতা সভায় মেডিকেল অফিসার, লেঃ কমান্ডার সোহাগ বলেন আমাদের সবার উচিত সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাক্স ব্যবহার করা। আমরা সচেতন ভাবে ২০ সেকেন্ড করে হাত ধোয়ার অভ্যাস করলে। আমরা করনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে বলে আমি মনে করি। লেঃ নাজমুল হাসান বলেন, আমরা একটু সচেতন হলেই এ ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় মাক্স ব্যবহার করব ও বাড়িতে প্রবেশ করার আগেই আমরা সাবান দিয়ে ভালো করে   হাত ধুয়ে নিব তাহলে আমাদের এ সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন আপনাদের জেলেরা যারা নদীতে বা সাগরে গভীর সমুদ্রে মাছ স্বীকার করতে যায়। তাদের উচিত পর্যাপ্ত পরিমাণে বয়া থাকা। তাহলে মৃত্যুর ঝুঁকি থেকে বেচে ফিরবে অনেক জেলেরা। এ বিষয়ে মহিপুর থানা প্রতিনিধি এসআই হালিম বলেন, আমরা একটু সচেতন হলেই মৃত্যুর ঝুঁকি কমে আসবে কেননা আমি দেখেছি গত তিনমাস আগে আমি এসেছি মহিপুর থানায় এসে দেখেছি, এখানকার অনেক সাধারণ মানুষ মাক্স ব্যবহার করেনা। এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলে না যদি সবাই মাক্স ব্যবহার করে বা সামাজিক দূরত্ব বজায় রাখে তাহলে এসব মৃত্যুর ঝুঁকি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে। জনসচেতনতা মূলক সবার শেষে। ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন এ সময় ৪০ জন সাধারণ মানুষকে ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেন। লেঃ কমান্ডার সোহাগ ও লেঃ নাজমুল সহ কোস্টগার্ড স্টেশনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ