Array বাউফলে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ /দৈনিক ক্রাইম বাংলা। বাউফলে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ /দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় গণভোট উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফলে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫৪৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মান করা হচ্ছে বলে জানা গেছে।

 

সরেজমিনে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) বেলা ১২টার সময় গিয়ে দেখা যায় বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহিরদাসপাড়া গ্রামে ইলিশা খাল ব্রিজ নামকস্থানে মাইনুদ্দিন আকন (৪০), পিতা মোহাম্মদ মমিন আকন সরকারি রাস্তার একয়ারের জমি দখল করে বহুতল স্থাপনার নির্মানের কাজ চালাচ্ছেন। এর আগে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মানাধীন কাজে ব্যবহার করছে। যাহা স্থানীয় জনসাধারণের বসত ভিটা ও ফসলি জমি হুমকির আশঙ্কা রয়েছে।

 

সরেজমিনে স্থানীয় নাম না বলা শর্তে জনসাধারণ জানান, সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করছে যাহা গাড়িঘোড়া আসতে যাইতে সমস্যা হচ্ছে। রাস্তা সহ ব্রিজের উপর ইট, বালু, খোয়া রাখায় ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েছে স্থানীয় সাধারন জনগণ। গাড়িঘোড়া আসা যাওয়া করতে পারছেনা। গাড়ি ওয়ালা বাধ্য হয়ে যাত্রীদের পথিমধ্যে নামিয়ে দিতে হচ্ছেন বাধ্য। এর আগে আবার ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উঠিয়ে তার স্থাপনা ভরাট সহ মজুদ করেছে। বসত বাড়ি ঘর ফসলি জমি ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

 

এব্যাপারে স্থাপনার মালিক মাইনুদ্দিন জানান, এরকম অনেকেই করছে তাতে কি হয়েছে। আমি আমার জমিতেই স্থাপনা তৈরি করছি।

 

এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিনকে প্রতিবেদক অবহিত করলে তিনি বলেন, এব্যাপারে আমরা অবগত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ