• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাংবাদিক সোহাগ সিকদার’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪২৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

মোঃশাহাবুদ্দিনঃ-বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক সোহাগ সিকদার এর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল ৫টার দিকে কলাপাড়া উপজেলার স্থানীয় উমেদপুর বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মিলাদে বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব এর কলাপাড়া উপজেলা শাখার মোঃ আল আমিন খান, মোঃ শাহাবুদ্দিন সিহাব, বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কলাপাড়া উপজেলা শাখার মোঃ জুয়েল হুসাইন, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে তার রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত করেন।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উমেদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মোঃ আবুল ফজল।

উল্লেখ্য:: মোহাম্মদ সোহাগ সিকদার জাতীয় দৈনিক বর্তমান কথা ও আঞ্চলিক পত্রিকা সত্য সংবাদ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব পটুয়াখালী জেলা শাখার সভাপতি ছিলেন। হঠাৎ করে গত বুধবার (২২/০৯/২০২১ ইং) বেলা ১২:৩০ মিনিটের সময় পটুয়াখালী সদর নিজ ভাড়া বাসায় ষ্ট্রোক করলে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দুপুর ১.৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরে তাকে তার গ্রামের বাড়ি বাউফলে গত বৃহস্পতিবার দিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ