• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেল নিয়ে ভর্তুকি কমেনি, এখনো লিটারে ৯০ টাকা লোকসান গাজায় তহবিল অপব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কাতারের স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা শ্রীলংকায় গণকবরে ৫৭২ জনের দেহাবশেষ, তীব্র ক্ষোভ ও বিচারহীনতা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন ও পলিটিকোর মামলা সৌদি-হুথি সংঘাতে প্রবাসীদের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে নতুন উড়োজাহাজ চুক্তির সম্ভাবনা ইস্তাম্বুল বিমানবন্দরে সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মহিপুর আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট-২০২১ উদ্বোধন \দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ার মহিপুরে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার সময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয খেলার মাঠে এ খেলার উদ্বোধন হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মহিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মো: আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টূর্ণামেন্টে কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো: মনিরুল সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, এবং ছিদ্দিক মোল্লা।

১০টি দলের অংশগ্রহণে টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মহিপুর সদর একাদশ লতিফপুর একাদশকে ১/০ গোলে পরাজিত করেন। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহিপুর সদর একাদশের গোলরক্ষক মাইনুল ইসলাম।

এসময় ওসি খন্দকার মো: আবুল খায়ের বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মহিপুর থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ