• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর বিপদ সংকেত জারি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৯৫ পঠিত
আপডেট: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

ক্রাইম বাংলা ডেস্কঃ  সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দু-তিনদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সোমবার সকালের দিকে ঢাকার আকাশে রোদ থাকলেও বেলা বাড়তেই বাড়ে মেঘের আনাগোনা। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি।

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘এই বৃষ্টির প্রবণতা আগামী দু-তিনদিন অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তায় এই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি দেশের দক্ষিণাঞ্চলে বেশি হচ্ছে।’

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়, ৪৪ মিলিমিটার। এ সময়ে ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

অপরদিকে আবহাওয়ার সতর্ক বার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপে পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ