Array কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবারকে প্রশিক্ষণ দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা। কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবারকে প্রশিক্ষণ দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবারকে প্রশিক্ষণ দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩২৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। গতকাল সকাল ১০ টায় উপজেলার  পায়রা পোর্ট এর মালটিপারপাস  প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে “গাড়ী চালক ( হালকা ও ভারী)” বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয়া ৫০ প্রশিক্ষণার্থীকে কোর্স সমাপনি ও সার্টিফিকেট বিতরণ করা  হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে  উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান প্রিন্স।
৫ম ব্যাচ ও ৬ষ্ঠ ব্যাচের পৃথক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব ড.মোঃ আজাদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী) ও ডরপ এর প্রকল্প কর্মীবৃন্দ।
২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার চারশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে। গাড়ী চালক প্রশিক্ষণের মাধ্যমে  সবাই কাজের সাথে যুক্ত হয়ে আয় করতে শুরু করেছেন, তারা প্রধানত গাড়ী চালানো, গাড়ী সারানো ও গাড়ী ভাড়া দেওয়া সহ বিভিন্ন আয়বর্ধনমূলক কাজে নিয়োজিত করতে সক্ষম হয়েছেন। এই ভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরো বেশী আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে  পারবে বলে আশা করছেন ডরপ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব ড.মোঃ আজাদুর রহমান বলেন, এটি একটি সম্ভবনাময় প্রশিক্ষণ। বর্তমানে এর অনেক চাহিদা আছে। এই প্রশিক্ষণের দক্ষতা কজে লাগিয়ে ভালো জায়গায়  চাকুরী নিতে পারিবেন তারা। একইসাথে নিজেরাও গাড়ী ক্রয় করে চালাতে পারবেন। এটি একটি সম্মানিত পেশা। আমি নিজেই একজন ড্রাইভার,  ড্রাইভার না থাকলে আমি নিজেই গাড়ি ড্রাইভ করি, আমার ভালো লাগে। সকল কে কাজে নিয়োজিত থাকার অনুরোধ করেন এবং আপনারা নিশ্চয়ই সফল হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ