• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

আওয়ামী লীগের ৭ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার/ দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

পটুয়াখালীঃ গলাচিপায় দ্বিতীয় ধাপের  ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে  প্রার্থীদের  প্রচার প্রচারণা ততই বেড়েই চলেছে। আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনে গলাচিপায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় সকল ধরণের পদ থেকে বহিস্কার হয়েছেন আওয়ামী লীগের সাত বিদ্রোহী প্রার্থী। গত ২ নভেম্বর তাদেরকে চিঠি দেওয়া হলেও তার ভ্রক্ষেপ করেননি এসব বিদ্রোহী প্রার্থীরা। ফলে ৪৮ ঘণ্টা অতিক্রম হওয়ায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকেই তারা বহিষ্কার বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।
দ্বিতীয় ধাপের এ নির্বাচনে ৮টির মধ্যে ৬টিতেই আওয়ামী লীগের একাধিক দলীয় বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিদ্রোহী প্রার্থীরা নিজেদের অবস্থান থেকে সরে না আসায় তাদেরকে  দলীয় সকল ধরণের পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। দল থেকে বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন, চরকাজল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন গাজী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা, চরবিশ^াস ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. রাজামিয়া, ডাকুয়া  ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. মামুন খান, পানপট্টি  ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ রানা, কলাগাছিয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম সিকদার, বকুলবাড়িয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. শহিদুল হাওলাদার।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে বলেন, দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে যে সকল বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ১৯ জন নেতার তালিকা করা হয়েছে। তাদের বিষয়ে বৃহষ্পতিবার দলীয় সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। এ ১৯ জন বাদেও আরোও অন্য কারো নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ