• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

দিনাজপুরে আইডিইবি’র উদ্যোগে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪১৩ পঠিত
আপডেট: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুুর \ “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে
আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল
৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। গত ুু৮ নভেম্বর
সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ
(আইডিইবি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে শহরের বালুবাড়ী শহীদ
মিনার আইডিইবির প্রধান কার্যালয় হতে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত
আলোচনা সভায় মিলিত হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন
প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ
শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সভাপতি ইঞ্জিঃ মোঃ
মতিউর রহমান, সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, সহ-
সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ
আকরাম আলী মিয়া, যুগ্ম সম্পাদক সাজিউল ইসলাম সাজু, ডিপ্লোমা
প্রকৌশলী পরিষদের সভাপতি লুৎফুল কবির বকুল প্রমুখ। উক্ত র‍্যালীতে সুপার স্টার
এর দিনাজপুরের পরিবেশক মোঃ কামাল উদ্দিন ফিরোজ, টেরিটোরী ম্যানেজার
রিয়াজুল হাসান রুবেল, মোঃ রবিউল হকসহ সুপার স্টারের সকল স্টাফবৃন্দ,
আইসিটি ক্লাব, বাকাছাপ দিনাজপুর, বাকাশিস, এসআরএ
ইনস্টিটিউট সায়েন্স এন্ড টেকনোলজি, এ্যাপটাচ পলিটেকনিক
ইনস্টিটিউট, দিনাজপুর ইনস্টিটিউব অব সায়েন্ট এন্ড টেকনোলজি,
কালিতলাস্থ উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, আনোয়ারা পলিটেকনিক
ইনস্টিটিউট, পূনর্ভবা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র
শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও আইডিইবি দিনাজপুর জেলা
শাখার সহযোগী অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ