• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: প্রতিমন্ত্রী মরিয়ম মৃত্যুকাণ্ড: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড আবেদন কাতারের অর্থনৈতিক মহাপরিকল্পনা সংসদ সদস্যের স্ত্রীর মৃত্যু: প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পথে ইরান, তৈরি হয়েছে অনিশ্চয়তা জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আগামীকাল লালমোহনে পরীক্ষা দিচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল এর ৪৫৬৫ জন শিক্ষার্থী /দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩৩৭ পঠিত
আপডেট: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

মোঃ নজরুল ইসলাম ।। কাল বরিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদরাসা দাখিল সার্টিফিকেট এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা। লালমোহনে এ বছর মোট ৪৫৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তার মধ্যে এসএসসি ২৭৯৫ জন, এসএসসি (ভোকেশনাল) ৫৫৫জন এবং দাখিল ১২১৫জন শিক্ষার্থী রয়েছে। এ বছর লালমোহন উপজেলায় মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো লালমোহন মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। এর মধ্যে রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
এসএসসি ও দালিখ পরীক্ষা উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ করেছে। লালমোহন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম পরীক্ষা সম্পর্কে বলেন, আমাদের সকল প্রস্তুুতি সম্পূর্ণ হয়েছে। ইতোমধ্যে কেন্দ্র সচিব ও প্রতিকেন্দ্রর দায়িত্ব প্রাপ্তদেরকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়েছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন, সম্পূর্ণ নকল মুক্ত ও সুষ্ঠ ভাবে পরীক্ষা নিতে লালমোহনে সকল প্রস্তুুতি সম্পূর্ণ করা হয়েছে। কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্তদেরকে সুষ্ঠভাবে পরীক্ষা নেয়ার জন্য একাধিকবার মিটিং করা হয়েছে। শান্তিপূর্ণ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডের প্রদত্ত নির্দেশনা সকলকে অবহিত করা হয়েছে। আমি আশা করি লালমোহনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ