• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রাজশাহী সীমান্তে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ বিজিবির বিরুদ্ধে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫০৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মোঃ আকাশ সরকারঃরাজশাহী সীমান্তে ব্যবসায়ীকে মারপিট ও সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজশাহী খিদিরপুর ১০ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে অভিযোগ করেছেন নগরের মতিহার থানার বিনোদপুর ধরমপুর পুর্বপাড়ার আকবর আলীর ছেলে টাইলস ব্যবসায়ী হাসিবুল হাসান শান্ত।

তিনি ঘটনাটি তদন্ত করে বিজিবির চর খিদিরপুর বিওপি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী-১ বিজিবির অধিনায়, স্বারাষ্ট্র মন্ত্রী ও বিজিবির মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার তিনি এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানান গেছে, হাসিবুল হাসান শান্তর পদ্মার চরে বেশ কিছু জমি রয়েছে। সেই জমিতে তিনি চাষাবাদ করেন র্দীঘদিন যাবত। মঙ্গলবার চরের জমিতে চাষ করা কালাই মাড়াই করার জন্য যান। সেখান থেকে ফিরে আসার সময় বেলা ৩ টার দিকে বিওপির ক্যাম্প কমান্ডার জাকির হোসেন তাকে হটাৎ আটক করে এবং মাদক ব্যবসায়ী বলে এলোপাতাড়ি মারপিট করে।

এ সময় ব্যবসায়ী হাসিবুলের কাছে থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তার দাবিকৃত টাকা দিলে তাকে ছেড়ে দিবে বলে জানানো হয়। এসময় ব্যবসায়ী হাসিবুল টাকা দিতে অস্বীকার করলে হাসিবুলকে দড়ি দিয়ে বেধে মারপিট করতে করতে সীমান্তের কাছে নিয়ে যায়। সেখানে তার দিকে বন্দুক তাক করে ক্রসফায়ার দেয়ার হুমকিও দেয় তারা।

এ বিষয় জানতে রাজশাহী বিজিবির চর খিদিরপুর ১০ নং বিওপি ক্যাম্প কমান্ডার জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ দেখাই

তবে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যটালিয়ন বিজিবির উপ অধিনায়ক বলেন, এমন কোন অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ