• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোলার লালমোহনে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৪১ পঠিত
আপডেট: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহনে ৪ তলা নিমার্ণাধীন ভবন থেকে নিচে পড়ে মোঃ ফরিদ উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে যায় সে। তবে কাজের ক্ষেত্রে শ্রমিকদের নূন্যতম নিরাপত্তার ব্যবস্থা করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান বুশরা কনস্ট্রাকশন। দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন পৌরসভা ১১ নং ওয়ার্ডের ভাঙাপোল এলাকার আবুল কালামের ছেলে। ফরিদ এক ছেলে ও এক মেয়ের বাবা।
বুশরা কনস্ট্রাকশনের সাইড কন্ট্রেকটর ফখরুল দাবী করেছেন কাজ করতে গিয়েই অসাবধনতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান শ্রমিক ফরিদ উদ্দিন। শ্রমিকদের নিরাপত্তায় কি ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ফখরুল।
দুর্ঘটনায় শ্রমিক নিহতের ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ