• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

“কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু”/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৭ পঠিত
আপডেট: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

মোঃ জুয়েল হোসাইনঃআজ (রবিবার) সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।

চাকামাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান দৈনিক ক্রাইম বাংলাকে বলেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাষ্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ওই খেতে ঘাস কাটতে গিয়ে তারের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান মিয়ার
কাছে এ ব্যাপারে জানতে চাইলে, তিনি দৈনিক ক্রাইম বাংলাকে বলেন , খেতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আমরা যথাযথ আইনুনাগ ব্যবস্হা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ