• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

ভোলার লালমোহন গজারিয়ায় ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৯৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলার গজারিয়ায় ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে লিটন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ (২৬ নভেম্বর)শুক্রবার সকালে উপজেলার গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ হাওলাদারের ছেলে। সে পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

জানা যায়, চরফ্যাশনের লিটন হাওলাদার টমটমযোগে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় একটি মাহফিলের জন্য ডেকোরেটর মালামাল নিয়ে আসছিলেন। পথিমধ্যে গজারিয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টরের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা লিটন, ইমনসহ আরও দুইজন আহত হয়। পরে গুরুতর আহত লিটনকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে লিটনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক।

লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাক্টর ও টমটম থানা হেফাজতে রয়েছে। লিটনের সুরতহাল তথ্যের জন্য চরফ্যাশন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ