• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)৮ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক জলদস্যু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। র‌্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তার মরদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ