• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

১৪দিন পর কবর থেকে তোলা কুয়েট শিক্ষকের লাশ পাঠানো হলো ঢামেকে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। পরে মরদেহ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গ থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম গণমাধ্যমের কাছে এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দাফনের ১৪ দিন পর কুয়েট শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার সকাল ১০টা ১০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে উত্তোলন করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তার আগে জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে দেন। বাকি দুই সদস্য হচ্ছেন-ডা. রুমন রহমান ও ডা. মাহাফুজুর রহমান।
বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের তিন সদস্য এক চিঠিতে তাকে মরদেহ ময়নাতদন্তে অপারগতার বিষয়টি জানান।
চিঠিতে বলা হয়, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে যে, ওই লাশের সঠিক ময়নাতদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার বরাবর প্রেরণ করা প্রয়োজন।’ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয় চিঠিতে।
এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিভিল সার্জন জানান, ময়নাতদন্ত করতে অপারগতা চাওয়ার বিষয়টি একটি নজিরবিহীন ঘটনা। এর আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এমন ঘটনা ঘটেছে কি-না তার জানা নেই বলে তিনি মন্তব্য করেন।
ময়নাতদন্তে অপারগতা প্রকাশের বিষয়ে মেডিকেল বোর্ডের তিন সদস্যের কেউই গণমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করেই হয়তো তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, খুলনা খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ও কুমারখালী থানার ওসি কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এদিকে মরদেহ উত্তোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের বাবা শুকুর আলীসহ স্বজনরা গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, সেলিমকে হত্যা করা হয়েছে। তারা এই হত্যার সঠিক বিচার চান।
গত ৩০ নভেম্বর কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিমের সঙ্গে দেখা করেন। এরপর ওই শিক্ষক বাসায় ফিরে মারা যান।
পরদিন ১ ডিসেম্বর অধ্যাপক সেলিমকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে দাফন করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহ তুলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ