• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

হিলি সীমান্তে বিএসএফ’কে মিষ্টি উপহার দিলো বিজিবি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৫ পঠিত
আপডেট: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াসিন আলী ও ভারতের বিএসএফ ৬১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সীতারাম এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো আলম হোসেন ও ভারতের বিএসএফ ৬১ ব্যাটালিয়নের চেকপোস্ট কমান্ডার রোহিত সীমাসহ বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান,বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে দু-দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ