• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

দ্বিতীয় দিনে ব্যাটে-বলে টাইগারদের দাপট/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৭ পঠিত
আপডেট: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটাল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে আজ প্রথমে বল হাতে ও পরে ব্যাট হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম  করেছে মুমিনুলবাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।

২ উইকেটে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের চেয়ে আর ১৫৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে আরো ৮টি উইকেট।

সাজঘরে ফিরেছেন ওপেনার শাদমান ইসলাম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। শাদমান ২২ ও শান্ত ৬৪ রানের ইনিংস খেলেন। কিউইদের পক্ষে দুটি উইকেটই শিকার করেছেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের তোপে আজ ৭০ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। আগের দিন ১২২ রান করে কনওয়ে ও ৫২ রান করে উইল ইয়ং আউট হয়েছিলেন। আজ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস। শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ